ভোলা জেলা প্রতিনিধ
ভোলা জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত রয়েছেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।